তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ৫১ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১ জন এবং হাতিরঝিল থানা থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights