দিনাজপুরে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম মোছা. বিউটি বেগম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম একমাত্র চেকগ্রহীতা শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা, মৃত মো. আসাদুল ইসলামের স্ত্রী মোছা. লাভলী বেগমের হাতে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টায় এবং শেষ হয় ৬টায়।
One attachment
• Scanned by Gmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights