দোকানে ঢুকে গেল ট্রাক: নিহত ১

পাবনা প্রতিনিধি

পাবনা-রাজশাহী মহাসড়কে পাবনার সিঙ্গাবাইবাস এলাকায় ট্রাক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৪০) নামের একজন নিহত এবং টিটু ও মোস্তাকিন নামের দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় এলাকার কমিউনিটি হাসপাতাল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, পাবনার গাছপাড়া এলাকা থেকে একটি খালি ট্রাক পাবনা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। এ সময় বাস টার্মিনাল এলাকা থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধতে গেলে গাছপাড়া থেকে ছেড়ে আসা ট্রাকটি পাবনা শিঙ্গাবাইপাস এলাকার কমিউনিটি হাসপাতালের বিপরীতে সড়কের পাশে আমিরুলের চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে বসে থাকা একজনকে চাপা দেয় ট্রাকটি।
এসময় দোকানে থাকা আরো দুজন আহত হয়। আহতদের কমিউনিটি হাসপাতালে নেয়া হলে চাপা দেয়া ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, স্থানীয়রা জানানোর সাথে সাথে টিম নিয়ে আমরা হাজির হয়েছি। এর আগে আহতদের উদ্ধার করে কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পরই ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার সকলেই পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights