নাঈম ঝড়ের পরও বেশি দূর যেতে পারেনি ঢাকা, খুলনার চাই ১৩১

অনলাইন ডেস্ক

ওপেনার সায়েম আইয়ুব ও মোহাম্মদ নাঈম শেখ শুরুটা ভালোই করেছিলেন। ৫৪ বলে ৭৫ রানের জুটি গড়েন তারা।

তবে এরপরই দুর্দান্ত ঢাকার শিবিরে ছন্দপতন। তাদের পর ২০ রানের ঘর পেরোতে পেরেছেন ঢাকার মাত্র একজন ব্যাটার।

নাঈমের ২১ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস। আইয়ুবের ৩৭ বলে ৩৫ রানে ধীরস্থির ইনিংসে ভর করেই খুলনাকে ১৩১ রানের টার্গেট দিতে পেরেছে ঢাকা।
দুই ওপেনারের বিদায়ের পর রীতিমতো ধস নামে ঢাকা শিবিরে। অ্যালেক্স রোজ কেবল ২১ রান তুলতে পেরেছেন। বাকিদের কেউই ১৫ রানের বেশি তুলতে পারেননি।

খুলনার হয়ে মোহাম্মদ নওয়াজ নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। মোহাম্মদ মুকিদুল হাসান ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুইটি করে তিন উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights