পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা আটক

অনলাইন ডেস্ক
দিনাজপুরের পার্বতীপুরে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির সময় তারিকুল ইসলাম (৪০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফুলবাড়ী-মিঠাপুকুর সড়কে উপজেলার রসুলপুর থেকে তাকে আটক করা হয়।

আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি এনসিপির পার্বতীপুরের সংগঠক।

জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারের মালামাল নিয়ে দু’টি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুর নামক স্থানে পৌঁছালে ট্রাক দু’টির গতি পথরোধ চাঁদা দাবি করেন তারিকুল ও তার অনুসারীরা।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় পালিয়ে যান তার সঙ্গীরা। পরে সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।

এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনিতে অবস্থানকরা সেনাকল্যান সংস্থ্যার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।

বিষয়টি পাবতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights