পদ্মার চরে ৪ আগ্নেয়াস্ত্র ফেলে পালাল সন্ত্রাসীরা

অনলাইন ডেস্ক

নাটোরের লালপুরে পদ্মার চরে পুলিশের ধাওয়া খেয়ে চারটি আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সোমবার রাত ২টার দিকে উপজেলার বিলমাড়িয়ায় পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে দুটি বন্দুক, একটি টুটু বোর রাইফেল, একটি শটগান, ৯৭ রাউন্ট গুলি ও ২৫টি কার্তুজ ছিল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে অস্ত্র নিয়ে পদ্মার চরে যাচ্ছিলো। পুলিশ ধাওয়া করলে অস্ত্র ও মোটরসাইকেল ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights