পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার আদমদীঘিতে মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় গোলাম রাব্বানীর মাছ চাষ করা পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়।

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় নিমাইদীঘিগ্রামের গোলাম রাব্বানী পল্টু তার ওষুধের দোকানের পাশে একই গ্রামের পলাশ নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক বিঘা জলাশয়ের একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। রবিবার দিবাগত রাতে ওই পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে।
সোমবার সকালে স্থানীয়রা পুকুরের মাছ মরে ভাসতে দেখে পল্টুকে খবর দেন। এতে তার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights