প্রদর্শনীতে হাসিনা ও তার দলের তাণ্ডবের স্মৃতি তুলে ধরা হয়েছে: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা।

তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক জনগণের মন থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া শহীদদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights