ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন আর নেই

অনলাইন ডেস্ক

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল (৬৮) আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনজুর হোসেনের ভাতিজা শহিদুল ইসলাম কুরবান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মনজুর হোসেন। তিনি রূপালী ব্যাংকের দুইবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights