ফেরদৌসের জন্য ঢাকায় ঋতুপর্ণা!

শোবিজ প্রতিবেদক
রুপালি পর্দায় একসঙ্গে অনেক অভিনয় করায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস আহমেদের। এবার সেই বন্ধুত্বের কারণেই ঢাকায় আসবেন টালিউড এই অভিনেত্রী। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামবেন নায়ক ফেরদৌস। এ খবর কলকাতায় পৌঁছতেই উচ্ছ্বসিত টালিউড তারকারা। সবারই ভালোবাসা আর শুভ কামনায় সিক্ত হয়েছেন অভিনেতা। এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় কাজ করছেন ফেরদৌস। তাই ঢালিউডের পাশাপাশি টালিউডেও বন্ধুমহল তৈরি হয়েছে ফেরদৌসের। সেই বন্ধুমহলের সবচেয়ে কাছের ঋতুপর্ণা। যখনই ঋতুপর্ণার কাছে পেঁৗঁছেছে এবারের বাংলাদেশের নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হয়ে লড়বেন ফেরদৌস, তখনই নায়ক ফেরদৌসকে ঋতুপর্ণা জানান, ঢাকায় এসে ফেরদৌসের জন্য ভোট চাইবেন তিনি। ফেরদৌসের নির্বাচনি প্রচারণায়ও থাকতে পারেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। ঋতুপর্ণার পাশাপাশি একাধিক টালিউড তারকা ও রাজনৈতিক নেতা ফেরদৌসের প্রচারণায় ঢাকায় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights