বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী আকবর, জেলা সহসভাপতি ও মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এবং জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক অমিত রায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে অ্যাডভোকেট আলী আকবর, আমলাপাড়া এলাকার বাসা থেকে অমিত রায় এবং মোংলা উপজেলায় নিজ গ্রামের বাড়ি থেকে ইদ্রিস আলী ইজারাদারকে গ্রেফতার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights