বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তেলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ভূরাজনৈতিক উদ্বেগের প্রভাবকে ছাপিয়ে যাওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর নিম্নমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯০.৯৭ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১.৫৮ ডলারে নেমে এসেছে।
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ডের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। তবে উৎপাদন বৃদ্ধি এবং বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকার সম্ভাবনায় বুধবার সেই মূল্যবৃদ্ধির একাংশ কমে যায়।
সূত্র: আল জাজিরা
