বিস্ফোরক মামলায় প্রিন্সকে আবারও গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাবন্দি বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার জামিন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক একেএম রওশন জাহান এ আদেশ দেন।

এর আগে এমরান সালেহ প্রিন্সকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে এনে ময়মনসিংহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে উপস্থাপন করে পুলিশ।
এ সময় প্রিন্সের পক্ষে তার আইনজীবীরা সেই আদালতে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম একেএম রওশন জাহান জামিন আবেদন শুনানি শেষে প্রিন্সের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যায়।

প্রিন্সের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. নুরুল হক, রেজাউল করিম, এমএ হান্নান খান প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে এমরান সালেহ প্রিন্সকে আদালতে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights