রাজধানীর মুগদায় রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীর মুগদার মান্ডায় রবিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দৈনিক বাংলা মোড়ে ফুটপাতে জুতা বিক্রি করতেন তিনি। নিহত রবিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোরাকালা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারী মো. নাহিদ জানান, মান্ডা এলাকার হিরো মিয়ার গলিতে রাস্তার ওপর পড়ে ছিলেন ওই যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতের স্বজনরা। নিহতের চাচা মো. সোহাগ জানান, রবিন মান্ডা ল্যাটকার গলিতে স্ত্রী হ্যাপি আক্তার ও দুই সন্তানসহ থাকেন। দৈনিক বাংলা মোড়ে ফুটপাতে জুতা বিক্রি করেন রবিন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে রবিনের মরদেহ দেখতে পান। তবে কীভাবে রবিনের মৃত্যু হয়েছে তা তারা কিছুই জানেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের ডান পা ভাঙ্গা এবং মাথায় আঘাত আছে। ঘটনাটি মুগদা থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights