রাজশাহী নগর ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগর ভবনের সামনে এক ঘণ্টার ব্যবধানে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রথম ককটেলটি বিস্ফোরণ হয় নগর ভবনের গেটের সামনে। এরপর ১০টা ৪০ মিনিটের দিকে আবারও আরেকটি ককটেল বিস্ফোরণ হয় একই স্থানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights