শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে শিশুকে ধর্ষণ করার অভিযোগে মাসুদ রানা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই শিশুকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দির জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিজ্ঞানাগার এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত মাসুদ রানার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। বুধবার রাতে শিশুর মা থানায় অভিযোগ করলে ওই রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
শিশুর পরিবার ও পুলিশ জানায়, শিশুর পরিবারের সাথে মাসুদ রানার অত্মীয়তার সম্পর্ক ছিলো। সে ভ্যানগাড়ি চালিয়ে ওই শিশুর পরিবারকে সহযোগিতা করতে। প্রায় দুই মাস আগে ওই শিশুকে ভ্যানে চড়িয়ে বেড়ানোর কথা বলে একটি নির্জন বনের ভিতরে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে ধর্ষণ করে মাসুদ। পরে আরও একাধিকবার ধর্ষণের শিকার হয় ওই শিশু।

গত ২৫ ফেব্রুয়ারি ওই শিশু পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা বলে শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। এ সময় ওই শিশু সব কিছু খোলে বললে শিশুর পরিবার সখীপুর থানায় আসে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই মাসুদ রানা বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছি। এদিকে বৃহস্পতিবার সকালে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দির জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights