সড়ক দুর্ঘটনায় আহত সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল বেপারী মারা গেছেন।

ঢাকার আজগর আলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার হাট বালিগাও গ্রামের মৃত আরশেদ আলি বেপারীর ছেলে।

এর আগে, গত রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তিনি তার নিজ বাড়ি উপজেলার হাট বালিগাও হতে শ্বশুরবাড়ি পাশের ইসলামপুর গ্রামে মোটরসাইকেল যোগে তার গত ৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া কন্যা সন্তানকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুর মসজিদের পূর্ব পাশে তার সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পরে গিয়ে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকাস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। হাসপাতালে ভর্তির পর হতেই তিনি লাইফ সার্পোটে ছিলেন। পরে মঙ্গলবার রাতে তার মৃত্যূ হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, বুধবার (১৩ সেপ্টেম্বর) যোহর নামাজের পরে উপজেলার বালিগাও কলেজ মাঠে জানাজা শেষে বালিগাওঁ কবরস্থানে আজগর হোসেন চঞ্চল বেপারীকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights