সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক যুবকের

অনলাইন ডেস্ক

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমরান মোল্যা (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইমরান জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. সালাম মোল্যার ছেলে। শনিবার রাতে ওই যুবকের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে ইমরান মোল্যা নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মারা যান তিনি।
কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহ আলম ও মো. শামসুল নামে সালথার দুই যুবকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights