সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. কোবাদ হোসেন, জাতীয় পরিষদ সদস্য ইমেলদা হোসেন দীপা, নজরুল ইসলাম, মোতালেব হোসেন অপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটো ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জিহাদ আল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর, ডেলিগেট, অতিথি সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights