সিলেটে এবার আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ (জকিগঞ্জ- কানাইঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার সিলেট-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম মহানগর দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ দিদার হোসাইন এ নোটিশ দিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তিন শতাধিক মোটরসাইকসহ যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে নির্বাচনী মহড়া দেন এবং পথসভা করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। তাই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬(ক), ৮(ঘ) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এজন্য আজ সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতে সশরীর উপস্থিত হয়ে মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
এরআগে সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরীকে শোকজ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights