সিলেটে কুড়িয়ে পাওয়া তাজা মর্টারশেল নিষ্ক্রিয় করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া তাজা মর্টারশেল নিষ্ক্রিয় করেছে মহানগর পুলিশের সিআরটি ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর সাহেবের বাজার এলাকায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়।

কয়েক দিন আগে সাহেবের বাজার এলাকার কমলাদিঘীর পাশে মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান ওই এলাকার ছালিরমহল গ্রামের বিলাল মিয়া। পরে তার কাছ থেকে মর্টারশেলটি উদ্ধার করে বুধবার রাতে নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ধারণা মর্টারশেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময়ের হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights