হাজত থেকে পালানো সেই নারী আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর আদাবর থানার হাজত থেকে পালানো মাদক মামলার নারী আসামি লাবনী আক্তারকে (২০) কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৭ ঘণ্টা ঢাকা ও আশপাশের থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি বলেন, থানা হেফাজতে থাকা মাদক মামলার নারী আসামি লাবনী আক্তার পালিয়ে যায়। ভোর সোয়া পাঁচটার দিকে সে কৌশলে থানা থেকে চলে যায়। পরে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনের) নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকা এবং সাভার, হেমায়েতপুর, বসিলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। অবশেষে ১৭ ঘণ্টা পরে আমরা আসামিকে ফের গ্রেফতার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights