১০ জনের আর্সেনালের জয়

অনলাইন ডেস্ক

১০ জনের আর্সেনালের কাছেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে গেল স্বাগতিকরা ক্রিস্টাল প্যালেস।

সেলহস্ট পার্কে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল দুই দলের কাছেই। ২৯ মিনিটে আর্সেনালের এডি এনকেতিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৬ মিনিটে আরও এক সুযোগ নষ্ট করেন এনকেতিয়া। বিরতির পর অবশ্য তার সুবাদেই সুবর্ণ সুযোগ পায় গানাররা। বক্সের ভেতর তাকে ফাউল করে বসেন প্যালেসের স্যাম জনস্টন।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার। ৬৭ মিনিটে তাকেহিরো তোমিয়াসু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। একজন বেশি নিয়ে খেলার সুবিধা নিয়ে গানারদের ওপর চাপ সৃষ্টি করে প্যালেস। তবে গোলের দেখা পায়নি তারা। তাই জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights