১৮ মার্চ শুরু হচ্ছে পিসিএলের আসর

অনলাইন ডেস্ক

পাকিস্তানের শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ(পিএসএল)-এর দ্বাদশ আসরের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ থেকে শুরু হয়ে আসরটি ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে আটটি ফ্র্যাঞ্চাইজিই কাঙ্ক্ষিত শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।

এর আগে পহেলা সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত পিএসএল গভর্নিং কাউন্সিলের সভায় সংশ্লিষ্ট প্রধান অংশীজনদের সাথে আলোচনার পর টুর্নামেন্টের এই সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় আটটি ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএল-এর একাদশ আসরটি ছিল একটি মাইলফলক-সমতুল্য আয়োজন, যেখানে প্রথমবারের মতো আট দলের ফরম্যাট চালু করা হয়েছিল। ২০২৬ সালের সেই মৌসুমে প্রচলিত ড্রাফট পদ্ধতির পরিবর্তে প্রথমবারের মতো খেলোয়াড় নিলামের আয়োজন করা হয়েছিল এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রেকর্ড সংখ্যক ৩২,৪৬১ জন দর্শক উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৩ মে পিসিএলের অনুষ্ঠিত ফাইনালে অভিষেককারী দল ‘হায়দরাবাদ কিংসম্যান’-কে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘পেশোয়ার জালমি’; এর মধ্য দিয়ে শিরোপা জয়ের দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের।

টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত হওয়ার সাথে সাথে ২০২৭ মৌসুমের প্রস্তুতির গতিও বাড়বে। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ বা মাইলফলক অতিক্রম করতে হবে আয়োজকদের। এর মধ্যে রয়েছে সরাসরি খেলোয়াড় সই করানো (ডাইরেক্ট সাইনিং), খেলোয়াড় ধরে রাখা (রিটেনশন), ট্রেড উইন্ডো এবং খেলোয়াড় নিলাম রয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, আগের আসরটি লিগের ক্রমবর্ধমান মর্যাদাকে তুলে ধরেছে এবং তিনি ২০২৭ সালে আরও বড় ও জমজমাট একটি মৌসুম উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পিএসএল-এর একাদশ আসর বিশ্বকে দেখিয়েছে যে এই লিগ কী করতে সক্ষম। রোমাঞ্চকর সব মুহূর্ত যা পুরো জাতিকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল, রেকর্ডসংখ্যক দর্শক সমাগম এবং রেকর্ড-ভাঙা সম্প্রচার। পিএসএল-এর দ্বাদশ আসর সাফল্যের মানদণ্ডকে আরও উঁচুতে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা আরও একটি চমৎকার মৌসুম উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আবারও আটটি ফ্র্যাঞ্চাইজিকে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার অপেক্ষায় আছি। অন্যদিকে পিএসএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির জানান, লিগ কর্তৃপক্ষ আগের মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, গত মৌসুমটি এই লিগ সম্পর্কে মানুষের প্রত্যাশার ধরণ বদলে দিয়েছে এবং আমরা ২০২৭ সালে সেই প্রতিটি প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর। আজকের এই ঘোষণাটি কেবল প্রথম পদক্ষেপ মাত্র। সরাসরি খেলোয়াড় দলে ভেড়ানো, খেলোয়াড় ধরে রাখা (রিটেনশন), ট্রেড উইন্ডো এবং নিলাম এসবই আগামী মাসগুলোতে ভিন্ন ভিন্ন উত্তেজনা নিয়ে আসবে। পরবর্তীতে আসরটির সময়সূচি, ভেন্যু, খেলোয়াড়দের নিলাম এবং টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights