২০ মিনিট হতেই দুই গোল হজম বাংলাদেশের
অনলাইন ডেস্ক
ফিফা আসিয়ান কাপে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইন্দোনেশিয়া।
এই ম্যাচে ১১ মিনিট হতেই গোল হজম করে বসেছে বাংলাদেশ। বক্সের ডান দিক থেকে রোমেনির ক্রসে পা ছুঁইয়ে দিয়ে দারুণ এক গোল করেছেন লি বেকার। গোলরক্ষক শ্রাবণ ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি (১-০)।
২০ মিনিটে আরও এক গোল ইন্দোনেশিয়ার। এবার শট আটকে দিয়েছিলেন গোলরক্ষক শ্রাবণ। ফিরতি বল আবারও যায় ইন্দোনেশিয়ার কাছে। জটলা থেকে বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে লি বেকারের পায়ে লেগে বল ঢুকে যায় জালে (২-০)।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শামিত সোম।
