৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক

অনলাইন ডেস্ক

মাত্র ৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারের (৫২)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ। তিনি বলেন, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক (গাঁজা) মামলায় মুছাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পর আসামি বাদল বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights