৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ করে দেওয়ায় শিক্ষার্থীদের মামলা

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় একটি কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে শেষ হয়ে যাওয়ায় একদল শিক্ষার্থী মামলা করেছে। মামলায় শিক্ষার্থীদের প্রত্যেকে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য এক বছরের পড়াশোনার খরচ বাবদ ১৫ হাজার ৪০ ডলার সমপরিমাণ অর্থ দাবি করা হয়েছে।

শিক্ষার্থীদের আইনজীবী বলছেন, বাকি শিক্ষার্থীদের পরীক্ষায় এ ভুলের প্রভাব পড়েছে। দেশটির কলেজে ভর্তি পরীক্ষা সুনেউং নামে পরিচিত। এটি বেশ কয়েকটি বিষয়ে আট ঘণ্টার একটি ম্যারাথন পরীক্ষা। সুনেউং বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান নির্ণয় এবং চাকরি নির্ধারণ করে না, ভবিষ্যতের সম্পর্কও নির্ধারণ করে।

বার্ষিক এ ইভেন্টের সময় শিক্ষার্থীদের মনোনিবেশে সাহায্য করার জন্য দেশের আকাশসীমা বন্ধ করা এবং স্টক মার্কেট দেরিতে খোলার মতো কিছু ব্যবস্থাও নেওয়া হয়। চলতি বছর পরীক্ষার ফল প্রকাশিত হয় গেল ৮ ডিসেম্বর। মঙ্গলবার অন্তত ৩৯ জন শিক্ষার্থীর দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, পরীক্ষার প্রথম বিষয় ছিল কোরিয়ান। এ পরীক্ষা চলাকালে রাজধানী সিউলের কোনো স্থানে আগেই ঘণ্টা বেজে গিয়েছিল।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গেল এপ্রিলে পরীক্ষা শেষ হওয়ার আগেই ঘণ্টা বেজে যাওয়ার ঘটনা ঘটেছিল। তখন এ ঘটনায় সিউলের একটি আদালতে শিক্ষার্থীরা অভিযোগ করে ৫ হাজার ২৫০ ডলার সমপরিমাণ অর্থ পেয়েছিলেন। সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights