পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে আহাদ মিয়া নামের (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহাদ মিয়া কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মো. সোহান মিয়ার একমাত্র ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের নিজ বাড়ীর পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহাদ মিয়া বিকালে খেলার জন্য বাড়ির বাইরে যায়। সন্ধ্যার পর সে বাড়ি ফিরে না আসায় পরিবারসহ এলাকার লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে আহাদের পায়ের সেন্ডল ভাসতে দেখা যায়। পুকুরের পানিতে আহাদকে খোঁজাখুজি করলে সন্ধায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা আহাদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত বলেন, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights