ইসরায়েলের কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি সিরিয়ার

অনলাইন ডেস্ক

ভয়াবহ গাজা যুদ্ধের মধ্যেই প্রতিবেশি সিরিয়ায় মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

শনিবার ভোরে আবারও দেশটির রাজধানী দামেস্ককে লক্ষ্য করে কয়েকটি মিসাইল নিক্ষেপ করে ইহুদিবাদী দেশটি। তবে সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়া।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত গোলান মালভূমি থেকে এসব মিসাইল নিক্ষেপ করা হয়। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আল জাজিরা, সানা, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights