নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্রকে (৫২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নেত্রকোনা গোয়েন্দা পুলিশের একটি টিম।

গ্রেফতার মারুফ হাসান খান অভ্র নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক মো. তফসির আহমেদ খানের ছেলে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্যাতন চালায়। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights