খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে লক্ষ্মীপুরে বিএনপির দোয়া মাহফিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে চকবাজার জেলা জামে মসজিদে এ আয়োজন করা হয়। পরে মসজিদের সামনে নেতাকর্মীরা জেলা ব্যানার নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সম্পন্ন করে।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, হারুনুর রশিদ ও যুবদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
