জলহস্তী পরিবারে আনন্দের বন্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম হয়েছে। এতে সেখানে বইছে আনন্দের বন্যা। নতুন শাবককে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। নানা খুনসুটিতে বেষ্টনী মাতিয়ে রেখেছে তারা। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কত তারিখে জলহস্তীর জন্ম হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। সপ্তাহ দেড়েক আগে হঠাৎ দেখি মা জলহস্তীর সঙ্গে পানি থেকে ডাঙায় উঠে আসছে শাবকটি। এখনো শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি। বর্তমানে পার্কে নতুন শাবকসহ জলহস্তীর সংখ্যা পাঁচটিতে দাঁড়িয়েছে।
