ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী মো. জাকারিয়া মোল্লা (৬৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কারা সূত্রে জানা গেছে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্র জানায়, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়, বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights