বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরীক্ষায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ভালো হলেও মানসিক দৃঢ়তাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান কোচ ডেভিড হেম্প।

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। মূল লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পেয়েছে তারা।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হেম্প বলেন, অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ায় দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। অনুশীলনের জন্য পাওয়া উইকেটগুলোও ছিল চমৎকার।

তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিকেও গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ। অস্ট্রেলিয়া বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বিশ্বের এক নম্বর নারী দল। তাই এমন দলের বিপক্ষে খেলার আগে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন হেম্প।

তিনি বলেন, সিরিজ শেষে দেশে ফিরে যেন ‘এভাবে খেললে ভালো হতো’ কিংবা ‘ওভাবে খেললে ভালো হতো’ এমন কোনো আফসোস না থাকে, সেটিই তাদের মূল লক্ষ্য।

বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার তাদের মাটিতে ওয়ানডে সিরিজ বাংলাদেশ নারী দলের জন্য তাই এটি নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights