ব্রেক্সিট গণভোটে রাশিয়া জালিয়াতি করেছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ব্রেক্সিট গণভোটে রাশিয়া জালিয়াতি করেছে বলে অভিযোগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

২০১৬ সালে ব্রেক্সিট রেফারেন্ডামে ৫২ শতাংশ যুক্তরাজ্যবাসী ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন।

জুলাই মাসে কিয়র স্টারমারের পর প্রধানমন্ত্রী হয়েছেন বার্নহ্যাম। তিনিই প্রথম ব্রিটিশ নেতা যিনি প্রকাশ্যে গণভোট নিয়ে এই অভিযোগ করলেন।

‘রেস্ট ইস পলিটিক্স’ পডকাস্টে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয়েছে।

তিনি বলেন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আসার পর তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট জানান, ব্রেক্সিট রেফারেন্ডামের ভোট জালিয়াতিতে রাশিয়ার হাত আছে। তবে এ বিষয় তিনি কোনো প্রমাণ দেননি।

বার্নহ্যাম এও জানান, ইইউ-এর সঙ্গে সম্পর্ক ভালো করার রাস্তা তিনি খুলে রেখেছেন। ভবিষ্যতে ফের ইইউ-এর সঙ্গে যুক্ত হতে পারার সম্ভবনাও তিনি উড়িয়ে দেননি।

যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশে চরম দক্ষিণপন্থা বাড়ছে। বার্নহ্যাম বলেন, তাদের গণতন্ত্রে হস্তক্ষেপ করতে চায় একাধিক দেশ। প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে সাধারণ ভোটারদের সতর্ক করা প্রয়োজন।

বার্নহ্যাম জানান, জার্মানিতে এএফডির বাড়বাড়ন্তের পিছনেও রাশিয়ার ভূমিকা আছে বলে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস তাকে জানিয়েছেন।

সূত্র: ডয়েচে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights