কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ ১০ জন কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরসহ হোমনা ও তিতাস উপজেলার ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিতাসে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে রবিবার (২৫ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়।

রবিবার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু। তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিতাস উপজেলার নাগেরকান্দিতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনায় ভয়ভীতি প্রদর্শন ও ককটেল বিস্ফোরণের অভিযোগও রয়েছে।

এই মামলায় জামিন চাইতে আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights