হরমুজে রেডিও সতর্কতা উপেক্ষা: দু’টি তেল ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলসীমা থেকে দু’টি তেলবাহী ট্যাংকার আটকের দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

শুক্রবার আইআরজিসির মিডিয়া উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় জাহাজ দু’টি তাদের নেভিগেশন ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়ে ‘অননুমোদিত রুট’ ব্যবহার করে প্রণালীটি অতিক্রম করার চেষ্টা চালাচ্ছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বারবার রেডিও সতর্কতা উপেক্ষা করে ট্যাংকারগুলো একটি বিপজ্জনক এলাকায় প্রবেশ করে এবং বিভিন্ন ঘটনার জন্ম দেয়। তবে ঠিক কী ধরনের ঘটনার পর এগুলোকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এই জলসীমায় ট্যাংকার আটকের এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরির শঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights