জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি:

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। কাজেই যারা পালিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, আইন-আদালত আছে। আইনের কাছে নিজেদেরকে সোপর্দ করেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমনে ঘিরে প্রস্তুতি জনসভাস্থল পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, গায়ের জোরে মানুষের বাড়িঘর পুড়িয়ে দিবেন, কাউহে মেরে ফেলবেন- এটা মানুষের রাজনীতি না, জনগণের রাজনীতি না। এটা গণতন্ত্রের ভাষা না। এই দেশের মানুষ জানে, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয়। কাজেই আমরা মনে করি, মানুষের প্রতি আমাদের আস্থা রয়েছে এবং এই সরকার জনগণের সরকার। কোনো ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ড বাংলদেশের মানুষ বরদাস্ত করবে না এবং দেশের মানুষ সমোচিত জবাব দেবে যখন যা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights