বাগেরহাটে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার বারাশিয়া বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, সোমবার রাত আড়াইটার দিকে বারাশিয়া বাজার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে বিল্লাল ধানীর ফিস ফিড ও কীটনাশকের দোকান, বাচ্চু শেখের মুদি ও পল্টি মুরগির দোকান, জিয়াবুর শিকদারের মোবাইলসহ জুতার দোকান এবং আমির আলী মোল্লার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে আমাদের চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। যার ফলে বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights