বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে ভারত: মোদি । এ ছাড়া বিভিন্ন প্রকল্পের পরবর্তী ধাপেও কাজ চলছে, যা আঞ্চলিক ও স্বল্পমূল্যের বিমান সংযোগ আরও শক্তিশালী করবে। ভারতীয় এই প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ধীরে ধীরে ‘গ্লোবাল সাউথ’-কে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটি প্রধান এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। পাশাপাশি বিশ্বে পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনেও নিজেকে প্রস্তুত করছে ভারত। উন্নত প্রযুক্তির দিকে অগ্রযাত্রার কথা উল্লেখ করে মোদি বলেন, ভারত ইতোমধ্যেই বিমানের যন্ত্রাংশ উৎপাদন ও সরবরাহে বড় ভূমিকা রাখছে। দেশেই সামরিক ও পরিবহন বিমান তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান উৎপাদনেও অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক আকাশপথে ভারতের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ ফিডার নেটওয়ার্ক এবং ভবিষ্যতে দীর্ঘপাল্লার বহর সম্প্রসারণ— এই সবকিছুই ভারতের বড় শক্তি। মোদি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ভারতে নকশা ও উৎপাদিত ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান পুরো এভিয়েশন খাতে নতুন দিক নির্দেশনা দেবে। এই প্রযুক্তি ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হবে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, টেকসই এভিয়েশন ফুয়েল নিয়ে বড় পরিসরে কাজ চলছে এবং আগামী কয়েক বছরের মধ্যেই ভারত পরিবেশবান্ধব বিমান জ্বালানির অন্যতম বড় উৎপাদক ও রফতানিকারক দেশে পরিণত হবে। এর ফলে ভারত গ্লোবাল সাউথ ও বিশ্বের বাকি অংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগের প্রবেশদ্বার হয়ে উঠবে। এর আগে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে উইংস ইন্ডিয়া ২০২৬ উদ্বোধন করেন। তিনি এটিকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক এভিয়েশন সম্মেলন হিসেবে বর্ণনা করেন। তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো, বেসামরিক বিমান উৎপাদনে ভারতের সক্ষমতা এবং এ খাতে ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরা। সূত্র: এনডিটিভি

অনলাইন ডেস্ক বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত নিজেকে প্রস্তুত করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “বিমান

Read more

জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হঠকারিতা পশ্চিম এশিয়াকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে কড়া হুঁশিয়ারি

Read more

কনটেন্ট বানিয়েই ১০১ মিলিয়ন ডলার আয় তরুণীর!

অনলাইন ডেস্ক সোফি রেইন, যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি দাবি করেছেন, ‘OnlyFans’ নামের প্ল্যাটফর্ম থেকে

Read more

ট্রাম্পের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলল ইরান

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি মার্কিন প্রেসিডেন্টের সক্ষমতা নিয়েই

Read more

অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর নিয়ে চীনের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক অস্ট্রেলিয়া যদি জোরপূর্বক উত্তরাঞ্চলের কৌশলগত ডারউইন বন্দরের পুনরায় নিয়ন্ত্রণে নেয়, তবে চীনা কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে

Read more

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং জুলাই সংস্কার সংশোধনীর গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নসহ

Read more

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

বাসস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে

Read more

ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক

Read more

তেহরান ‘প্রকৃত’ আলোচনার জন্য প্রস্তুত: ইরান

অনলাইন ডেস্ক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আলোচনা তখনই

Read more

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : ১৫ আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ‘সাতেনা’

Read more
Verified by MonsterInsights