অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নাইমুড়ী বাজারে এসে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights