উলিপুরে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু সানি। একপর্যায়ে সে পানিতে নেমে গেলে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এরপর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে প্রতিবেশীরা দুপুরের পর ওই পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights