কপ সম্মেলনকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ‘ক্লাইমেট উইং’

অনলাইন ডেস্ক
আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনকে (কপ) সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ‘ক্লাইমেট উইং’ বা জলবায়ু শাখা খোলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় এই উইং ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

গবেষণা প্রতিষ্ঠান ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’-এর আয়োজনে ‘বাংলাদেশের জ্বালানি খাতে ঋণ টেকসইকরণ’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যাতে সবাই একক ও সমন্বিতভাবে (ইউনিফাইড ভয়েস) কথা বলতে পারে, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনা চালিয়ে যাচ্ছে।

দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং পরিবেশবান্ধব প্রবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করা হচ্ছে।

সংলাপে দেশের জ্বালানি খাতের অর্থনৈতিক ঝুঁকি হ্রাস, টেকসই অর্থায়ন এবং সবুজ জ্বালানিতে রূপান্তরের বিষয়ে অন্য বক্তারাও নিজেদের মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights