কানাডার পার্লামেন্টারি প্রেস ডিনারে ‘নকল’ ট্রাম্পের উপস্থিতি, কার্নিকে নিয়ে রসিকতা

অনলাইন ডেস্ক
কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে হাজির হন এক অভিনয়শিল্পী। মঞ্চে উঠে ট্রাম্পের কথাবার্তা ও অঙ্গভঙ্গি নকল করার পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে একের পর এক রসিকতা করেন তিনি। এমনকি ট্রাম্পের পরিচিত শক্ত করমর্দনের ভঙ্গিও নিখুঁতভাবে অনুকরণ করেন ওই শিল্পী।

শনিবার অটোয়ায় অনুষ্ঠিত হয় বার্ষিক এই নৈশভোজ। এতে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিবছর আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদেরা অংশ নেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য, হাস্যরস ও কৌতুকের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্রাম্পের সাজে মঞ্চে দাঁড়িয়ে ওই শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দুজন কার্নি আছেন। বিষয়টি কি অবিশ্বাস্য নয়? দুজন কার্নি! তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’

নিজের বক্তব্যে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও তুলে আনেন তিনি। এ সময় মার্ক কার্নির শারীরিক গঠন নিয়েও কৌতুকপূর্ণ মন্তব্য করেন।

শুধু কথাবার্তাই নয়, শারীরিক অঙ্গভঙ্গিতেও ট্রাম্পকে অনুকরণের চেষ্টা করেন ওই অভিনয়শিল্পী। বিশেষ করে করমর্দনের সময় ট্রাম্পের পরিচিত শক্তভাবে হাত মেলানোর ধরনটি মঞ্চে ফুটিয়ে তোলেন তিনি।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। প্রতিবছর এই নৈশভোজে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও হাস্যরসের মধ্য দিয়ে বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়। তথ্যসূত্র : স্কাই নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights