কালিয়াকৈরে অবৈধ করাত কল উচ্ছেদ মালামাল জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে এক ইউপি সদস্যের অবৈধ করাত কল (স’মিল) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় ওই করাত কলের মালামাল ও কাঠ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৯অক্টোবর) দুপুরে উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর উপজেলা রশিদপুর এলাকায় ইউপি সদস্য যুবায়ের অবৈধ করাত কল বসিয়ে দীর্ঘদিন

ধরে কালিয়াকৈর রেঞ্জ আওতায় বোয়ালী বিটের গোবিন্দপুর সাব বিটের রশিদপুর এলাকায় ২০১৬-১৭সালের সৃজিত উডলট বাগানে কুখ্যাত সন্ত্রাসী একাধিক বন মামলার আসামি যুবায়ের মেম্বারের নেতৃত্বে সমস্ত প্লট হইতে আকাশমনি গাছ কাটা হচ্ছে। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তারা খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোয়ালী বিট কর্মকর্তা ইউনুছের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে আকাশ মনি গোলকাঠ ৬৫ পিচ ৮২ ঘনফুট কাঠ ও অবৈধ করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। মনিরুল হক রেঞ্জ কর্মকর্তা কালিয়াকৈর, শরিফ তালুকদার ফুলবাড়িয়া বিট কর্মকর্তা, মোহাম্মদ ইউনুস বোয়ালি বন বিট কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অভিযান অব্যাহত থাকবে। অবৈধ করাত কলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করা হয়েছে। ওর বিরুদ্ধে পি ও আর বন মামলা প্রক্রিয়াধীন । এর আগেও ওই ইউপি সদস্যের নামে একাধিক বন মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights