কালিয়াকৈরে বিয়ের ৪দিন পর বরের আত্মহত্যা

কালিয়াকৈর(গাজীপুর),,স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে প্রেম করে বিয়ের ৪দিন পর বর সিয়াম গলায় স্ত্রীর উর্ণা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার জানেরচালা গ্রামের আবু সাঈদের বাড়িতে।

জানা যায়, উপজেলার জানেরচালা গ্রামের রতন মিয়ার কন্যা রুমার সাথে একই গ্রামের আবু সাঈদের পুত্র সিয়ামের গভীর প্রেম ছিল।এক পর্যায়ে ৪দিন আগে গত রবিবার তারা বিয়ে করে। সিয়ামের বাবা নব দম্পতিদের নিজ বাড়িতে নিয়ে যান।সেখানে বুধবার দুপুরে সিয়াম ঘরের ধর্ণার সাথে গলায় স্ত্রীর উর্ণা পেঁচিয়ে সিয়াম আত্মহত্যা করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে । নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রকৃয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights