চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দর্শন, রাজনীতি ও দেশ পরিচালনার বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সহ-সভাপতি ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক এড. জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী। জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী ও বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ। ওলামা দলের নেতা ইসমাইল হোসেন শেখের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights