চাঁদাবাজী, নির্যাতন বা হেডাম দেখাইতে চাইলে বিএনপি করা যাবে না। — রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন বলেছেন, কোন শালিস বানিজ্য, জুলুম, নির্যাতন, নিপিড়ন করা যাবে না। চাঁদাবাজী করা যাবে না। কেউ নিজের হেডাম দেখাইতে চাইলেও বিএনপি করা যাবে না। শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি
এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, মাদক ও জুয়া বন্ধ করতে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করা হচ্ছে। কিন্তু আজকের সমাবেশে
গ্রুপিং করে কেউ কেউ অসহযোগিতা করছেন। তিনি বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবে না। দল এখন
ক্ষমতায় বিএনপি করার লোক অভাব হবে না। দলের মধ্যে থেকেই বেইমানী করা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, বিগত নির্বাচনে আমার সাথে থেকেও যারা বেইমানী করেছেন আমি তাদেরকে চিনি। তারা আমার কাছে কখনও প্রশ্রয় পাবে না না। রাশেদ খাঁন আরো বলেন, আপনারা গ্রুপিং করলে কিন্তু লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগে ফায়দা লুটবে।
তিনি গ্রুপিংয়ের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি কোন ভিজাজন চাই না। চাই একতা। আগামী স্থানীয় নির্বাচনে গ্রুপিং থাকলে আপনারা ও দল ক্ষতিগ্রস্থ হবে এমনটা হতে দেওয়া হবে না।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক,
আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক এ সভাতে বিশেষ
অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। এছাড়াও বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডাঃ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
