জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩টি ও মাস্টার্সের ১ পরীক্ষা স্থগিত

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের আগামী ১০ অক্টোবর, ১১ অক্টোবর ও ১২ অক্টোবরের (২০২৩) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগতি এই পরীক্ষা তিনটি যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর (২০২৩) একই সময়ে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবর তারিখের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights