জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্যসহ দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এসময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
